Market Status: Closed
  Monday, 23 Mar '26
   03:58:12 (BST)

০৩ মার্চ , ২০২ঢাকাঃ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার পঞ্চম বারের মত দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন অনুষ্ঠান শুরু হয়েছে।এতে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের সম্মানিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন সিএসইর জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ আইসিটি ডিভিশন, জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য জনাব মোঃ ফয়সাল হুদা, জনাব মোহাম্মাদ হাবিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব দিদারুল আলম। উল্লেখ্য,এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট এন্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্ম-এর মাধ্যমে প্রশিক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

 

উদ্ভোধনি বক্তব্যে সিএসইর জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ আইসিটি ডিভিশন, জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একই সাথে চলমান মার্কেট সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম। মার্কেট এবং তদসংশ্লিষ্ট সকলের সমন্বিত অংশগ্রহণ যত স্বতঃস্ফূর্ত হবে কমোডিটি মার্কেট চালুর সাথে সাথে এর সুফল তত দ্রুত গ্রহন করা সম্ভব হবে। আপনাদের কাছে আবেদন থাকবে নিজেদের ভাল করে প্রস্তুত করবেন। যদিও প্রশিক্ষণ গ্রহনের সময় অল্প, কিন্তু এর থেকে লব্ধ জ্ঞানকে আরও বিস্তৃতভাবে জানতে হবে।

 

জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মনিরুল হক বলেন, ইক্যুইটি এবং কমোডিটি মার্কেটের মধ্যে বেশ পার্থক্য আছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো সেটেলমেন্ট পদ্ধতি। এছাড়া মার্জিন সিস্টেম বা ট্রেড করার পদ্ধতিও উভয় মার্কেতে ব্যতিক্রম।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমোডিটি মার্কেট সারা পৃথিবীতেই অন্য মার্কেটগুলোর সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়, তাই বিশ্বজুড়ে বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করাটা খুব জরুরী। যত বেশি জ্ঞান আহরণ করবেন এবং একই সাথে এনালাইসিস করবেন তত মার্কেটে অংশগ্রহনে এগিয়ে থাকবেন। কমোডিটি  মার্কেটের মূল আকর্ষণ বা সৌন্দর্য হচ্ছে এটি লেভারেজড। এই মার্কেট রিউমার বেজড নয় বরং উপযুক্ত তথ্যভিত্তিক । আপনার মজুদে যত তথ্য ভাণ্ডার থাকবে তত দ্রুত সিদ্ধান্ত গ্রহনে এগিয়ে থাকবেন।

 

 জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ রিস্ক মানেজমেন্ট ডিভিশন, জনাব মোহাম্মদ মর্তুজা আলম, বলেন, দুই দিন আসলে খুব কম সময় কমোডিটি মার্কেট সম্পর্কে পুরোপুরি জানা। তবে বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপ গ্রহনে আপনাকে পথ দেখাবে। আমরা আশা করবো এই প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর উপর চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন কমোডিটি মার্কেট অংশগ্রহনের জন্য। এই ট্রেনিং হলো আপনাদের শুরু, যত জানবেন তত শিখবেন এবং নিজেদেরকে প্রস্তুতি অব্যাহত রাখবেন।  

 

  

 

তানিয়া বেগম

এএম-পিআর ডিপার্টমেন্ট, সিএসই

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| March 04, 2026 |