Market Status: Closed
  Saturday, 18 Jul '26
   03:36:56 (BST)

ঢাকা, ২১ মে, ২০২৬ঃ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কর্তৃক কমোডিটি ডেরিভেটিভস লেনদেন বিষয়ে দেশের প্রথম বাংলা প্রকাশনা হিসেবে কমোডিটি ডেরিভেটিভস ইনসাইটস নামে একটি দিকনির্দেশক বই প্রকাশিত হয়েছে। সিএসই’র চেয়ারম্যান জনাব একেএম হাবিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ-সময় সিএসই পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব রহমান  বলেন, পাঠক এ বই থেকে একটি সুসংগঠিত কমোডিটি মার্কেটের পার্টিসিপেন্টদের সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন। সেই সাথে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফিউচার্স কন্ট্রাক্ট লেনদেন প্রক্রিয়ার সাবলীল বিবরণও এই প্রকাশনার অন্তর্ভুক্ত। এই বইয়ে আছে, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট ও স্পট মার্কেটের সম্পর্ক ও পার্থক্য, কমোডিটি ডেরিভেটিভস কার্যক্রমে ক্লিয়ারিং কর্পোরেশনের (CCP) ভূমিকা, কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, হেজিং সংস্কৃতি ও সামষ্টিক অর্থনীতিতে হেজিংয়ের গুরুত্ব, কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং বিষয়ক প্রায়শই জিজ্ঞাসিত ও  জিজ্ঞাস্য প্রশ্নমালা এবং অভিধানতুল্য পরিভাষা। এ বই কমোডিটি মার্কেটের সম্ভাব্য পার্টিসিপেন্ট ও অন্যান্য পাঠকদের কমোডিটি  এক্সচেঞ্জ সম্পর্কে নলেজ গ্যাপ পূরন করবে এবং কমোডিটি  এক্সচেঞ্জের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহী করবে।

 

সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জে লেনদেনযোগ্য প্রাথমিক পর্যায়ের প্রধান কয়েকটি কমোডিটির পরিচিতি মুদ্রিত হওয়ার পাশাপাশি দেশের কমোডিটি মার্কেটের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়েও এ গ্রন্থে আলোচনা রয়েছে। 

 

বিস্তারিত জানার জন্য সিএসই’র পক্ষ থেকে প্রকাশনা বিভাগের এ দুটি নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছেঃ +৮৮০ ১৭৬০  ৭৪৫৭৩৬;  +৮৮০ ১৮১৮  ১২৭১৪০। তা ছাড়া বইটি পাওয়া যাবে rokomari.com, দ্বিমত ও বাতিঘর-এ। 

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর

পিআর ডিপার্টমেন্ট, সিএসই

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| May 21, 2026 |