Market Status: Closed
  Saturday, 18 Jul '26
   03:33:13 (BST)

আজ ৩০ জুন‘২৬ (মঙ্গলবার) সিএসই চেয়ারম্যান জনাব এ কে এম হাবিবুর রহমান-এর নেতৃত্বে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালনা পর্ষদের সদস্যগণ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং কমিশনারবৃন্দ জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ, জনাব নাহিদ মাহতাব এবং জনাব মোঃ নাফিজ আল তারিক-এর সাথে কমিশন ভবনে  সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম  তুলে ধরা হয়। বিশেষ করে দেশে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সর্বশেষ অবস্থাসহ বর্তমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিত তুলে ধরা হয়। বর্তমানে যে সমস্ত কার্যক্রম স্থবির হয়ে আছে সেগুলো দ্রুত সফলভাবে সম্পন্ন করার জন্য কমিশনের সহযোগিতা কামনা করা হয়। কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারবৃন্দ মনোযোগ সহকারে বিস্তারিত অবহিত হন এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম সম্পন্নে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সিএসই পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, জনাব এম. জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার,এফসিএ, এফসিএমএ এবং বিএসইসির সম্মানিত নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোঃ আবুল কালাম উপস্থিত ছিলেন ।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর, পিআরডি

সিএসই,ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

 

| June 30, 2026 |