Market Status: Closed
  Saturday, 18 Jul '26
   03:33:28 (BST)

০৫ জুলাই , ২০২ঢাকাঃ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর আয়োজনে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)এর মাল্টিপারপাস হলে আজ রবিবার ষষ্ঠবারের মত দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন অনুষ্ঠান শুরু হয়েছে।এতে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের অন্যান্য প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন বিএসইসির কমিশনার জনাব মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোঃ আবুল কালাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

উদ্ভোধনি বক্তব্যে বিএসইসির কমিশনার জনাব মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, প্রথমেই বাংলাদেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য সিএসইর ঐকান্তিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের বর্তমান মার্কেট কাঠামো যে অবস্থায় আছে সে অবস্থাতেই যে কোন পয়েন্ট থেকেই কমোডিটি এক্সচেঞ্জ স্থাপন এবং এর চালুকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি উল্লেখ করেন, সিএসই ইতিমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করেছে এবং বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য বিএসইসি নীতিগত ভাবে সম্মত। তিনি আশা করেন, খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করে ফিউচারস উইথ ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ যাত্রা শুরু করবে।  তিনি আরও বলেন, দুই দিন আসলে খুব কম সময় কমোডিটি মার্কেট সম্পর্কে পুরোপুরি জানার জন্য। তবে এ ধরনের বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপ গ্রহনে আপনাদেরকে পথ দেখাবে। আমরা আশা করবো, এই প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর উপর আপনারা চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন কমোডিটি মার্কেটে সক্রিয়ভাবে অংশগ্রহনের জন্য। এই ট্রেনিং হলো আপনাদের শুরু, যত জানবেন তত শিখবেন এবং নিজেদেরকে প্রস্তুত করার প্রক্রিয়া অব্যাহত রাখবেন।  

 

স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন, যদিও আমাদের ইকুইটি মার্কেট যথেষ্ট দক্ষ নয় তবুও ইকুইটি মার্কেটকে শক্তিশালী করার পাশাপাশি এর অন্যান্য সেগমেন্টগুলোকে চালু করতে হবে।একটি পূর্ণাঙ্গ ফিনান্সিয়াল মার্কেটের সুফল পেতে হলে অন্যান্য সেগমেন্টগুলোকে যত দ্রুত সম্ভব চালুর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেটের জন্য কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ এখন সময়ের প্রয়োজন। ইতিমধ্যে কমোডিটি ডেরিভেটিভস স্থাপনের জন্য রেগুলেটরি এবং টেকনোলজিক্যাল কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে, এছাড়া ইকুইটি ডেরিভেটিভস চালু করার জন্যও টেকনলজিক্যালি একটি সেগমেন্ট প্রস্তুত  রাখা আছে। এখন চলছে ইন্টারমিডিয়ারি এবং সার্বিকভাবে ইকোসিস্টেম তৈরির কাজ। এরই অংশ হিসেবে গত ৩ বছরে বেশ কিছু সংখ্যক ট্রেনিং এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্পন্ন হয়েছে । এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনা করার জন্য মার্কেট প্রফেশনালদের তৈরি হওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এই প্রফেশনালবৃন্দ কমোডিটি এক্সচেঞ্জের ট্রেডিং টার্মিনাল পরিচালনা করবেন। আমরা আশা করি, আগামি কয়েক মাসের মধ্যেই কমোডিটি এক্সচেঞ্জের একটি পূর্ণাঙ্গ কাঠামো লাইভ করা সম্ভব হবে।

 

 বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোঃ আবুল কালাম বলেন, কমোডিটি ডেরিভেটিভ মার্কেট স্থাপনের জন্য অধিকাংশ কাজ সিএসই এবং বিএসইসি ইতিমধ্যে অনেকাংশে করে ফেলেছে। তিনি এই প্রক্রিয়ার সাথে প্রথম থেকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা উল্লেখ করেন এবং বাংলাদেশের  প্রেক্ষাপটে এর বিভিন্ন সুবিধা, চ্যালেঞ্জগুলো উপস্থিতিদের সাথে শেয়ার করেন। বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্তের সাথে সবাইকে যুক্ত থেকে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত হয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান।

 

 

 

তানিয়া বেগম

এএম-পিআর ডিপার্টমেন্ট, সিএসই

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

 
 
 
 
 
 

| July 05, 2026 |