Market Status: Closed
  Thursday, 06 Aug '26
   04:18:44 (BST)

০৩ আগস্ট,২০২৬, ঢাকা :

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর আয়োজনে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট-এর ট্রেনিং হলে তার ঢাকাস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজ-এর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেনটেটিভদের জন্য দুই দিনের সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুরু করে। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা- জনাব মোঃ জাহিদুল ইসলাম, জনাব দেওয়ান জাহিদুল ইসলাম ও জনাব মোঃ রবিউল আউয়াল। এতে উপস্থিত ছিলেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ডিজিএম এন্ড হেড অফ আইটি সার্ভিসেস জনাব হাসনাইন বারি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম সাদেক আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন । আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন । এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয় ।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, বলেন, সাম্প্রতিক সময়ে আমরা একটি ট্রান্সফরমেশন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। এই সময়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার ও মতামত বিনিময়ের মাধ্যমে দক্ষতা বাড়ানো। দক্ষতা  ছাড়া পুঁজিবাজারের আইনের সাথে সংশ্লিষ্ট  কাঠামোগুলোর বাস্তবিক প্রয়োগ করা কঠিন। একটি মজবুত পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেগুলেটরি কাঠামোতে স্বচ্ছতা। কেননা রেগুলেটরি কাঠামোর উপরেই নির্ভর করে একটি ব্যাবসার সফলতা। একটি শক্তিশালী ও স্বচ্ছ রেগুলেটরি কাঠামো একটি প্রতিষ্ঠানের বিশ্বস্ততাকে বিনিয়োগকারীর কাছে একই সাথে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্স এর নিয়ম কানন পালনের  ব্যাপারে যত দক্ষ সে প্রতিষ্ঠান তত বেশি সফল, স্বচ্ছ এবং পেশাদারি বৈশিষ্ট্যের অধিকারী। তিনি উপস্থিতিদের উদ্দেশ্য বলেন, আজকের এই সিকিউরিটিজ আইন পরিপালন বিষয়ক নিয়মকাননগুলো আপনাদের দক্ষতাকে আরও বাড়াবে। একই  সাথে আপনাদের কাজ হবে টেকনোলোজিকাল বিষয়গুলোকেও বিবেচনাতে রাখা অর্থাৎ দক্ষ ব্যক্তি স্বচ্ছ কাঠামোতে সঠিক টেকনোলজিক্যাল পদ্ধতি বাস্তবিকভাবে ব্যবহার করলে একটি উপযুক্ত সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্রোকারেজ হাউজ তৈরী করতে পারে । একটি সফল ব্রোকারেজ হাউজ তার বিনিয়োগকারীকে সঠিক প্লাটফর্ম দিয়ে তার আস্থা সহজেই অর্জন করতে পারবে, যা পুজিঁবাজারকে সমৃদ্ধ করবে।

তিনি উল্লেখ করেন,  এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিকিউরিটিজ আইন কানুন পরিপালনের ব্যাপারে  আপনারা আরও সচেষ্ট হবেন এবং এক্ষেত্রে প্রয়োজনে আরও স্বচ্ছ ধারণার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করবো।  তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের পুঁজিবাজারকে বেগবান করতে নতুন নতুন প্রোডাক্ট আনয়নের কাজ চলছে এবং এক্ষেত্রে সিএসই বরাবরের মতই অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে তিনি সিএসইর কমোডিটি মার্কেট স্থাপনের অগ্রগতির ব্যাপারে অভিহত করেন । সেই সাথে তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, বাংলাদেশের পুঁজিবাজারের নতুন এই সংযোজনে সবাইকে নিয়ম কানুন ভালমত জেনে সম্পৃক্ত হওয়ার জন্য।

 এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্টকর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। ইতিমধ্যে কিছু রুলসের বেশ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর বিষয়ে একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের উপর এর আশানুরুপ ফলাফল নির্ভর করে। তাই এই ব্যাপারে সকলের সচেষ্ট থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা যথাযথভাবে পালন করতেহবে।

অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা আইন পরিপালকালীন সময়ে যেসব বিষয়ে দ্বিধাগ্রস্থ হন সেগুলোর সঠিক ব্যাখ্যা গ্রহন করেন। অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন । তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম-পিএন্ডসিআর, সিএসই

ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

| August 03, 2026 |