Market Status: Closed
  Sunday, 20 Sep '26
   15:46:42 (BST)

 

০২ সেপ্টেম্বর ২০২৬, ঢাকাঃ

 

এমসিএক্স ইন্ডিয়া সফরে সিএসই ব্রোকারদের টিম  , এমসিএক্স ইন্ডিয়া সফরে সিএসই ব্রোকারদের টিম  :

 

 

সিএসই’র কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রাক্কালে, সিএসই ব্রোকারগণ কমোডিটি এক্সচেঞ্জ এবং ডেরিভেটিভস ট্রেডিং সংক্রান্ত ব্যবসায়িক মডেল সম্পর্কে সম্যক ধারণা লাভের উদ্দেশ্যে, চিটাগং  স্টক এক্সচেঞ্জ পিএলসি’র উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় নয়টি  ব্রোকারেজ হাউজের ঊর্ধতন কর্মকর্তাগণ ভারতের মুম্বাইয়ে অবস্থিত মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স ইন্ডিয়া) এবং বেশ কয়েকটি ব্রোকারেজ অফিস পরিদর্শন করছেন। বাংলাদেশে প্রথমবারের মতো  সিএসইর ব্রোকারদের এই প্রতিনিধিদল ৩০ আগস্ট থেকে এমসিএক্স সফরে রয়েছেন। ব্রোকারেজ হাউজে কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং-এর নিয়ম, প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে সিএসই টিম সরেজমিনে অভিজ্ঞতা অর্জন করছেন।  

 

চেলা সফট প্রাইভেট লিমিটেড আয়োজিত দীর্ঘ কর্মশালায় অংশগ্রহণ করেন এমসিএক্স-এর সাবেক ব্যস্থাপনা পরিচালক মিঃ ম্রুগাঙ্ক পারাঞ্জ্যাপে।  ৩০ আগস্ট মুম্বাইয়ে অবস্থিত দ্য ললিত মুম্বাই-এর সভাকক্ষে ‘অপারেশনাল আসপেক্টস অফ কমোডিটি ডেরিভেটিভসঃ আ ব্রোকারেজ পারস্পেক্টিভ’ শীর্ষক কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন এমসিএক্স-এর প্রাক্তন চীফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার (সিআরএমও) শ্রী গিতেশ শাহ এবং চেলা সফট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী সুব্বাইয়া রাজাগোপাল।  ০১ সেপ্টেম্বরে তাঁরা এমসিএক্স ইন্ডিয়া’র অফিস পরিদর্শন করেন এবং “অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস” বিষয়ে উপস্থাপনা পর্বে যোগদান শেষে এমসিএক্সসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিএক্স-এর সাবেক চীফ বিজনেস অফিসার মিঃ ঋষি নাথানির সাথে বৈঠক করেন।

 

সিএসই’র উপ-মহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফয়সাল হুদার নেতৃত্বে লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজের সমন্বয়ে নয়  ব্রোকারের টিম  এমসিএক্স-এর হাউজগুলি পরিদর্শন এবং একাধিক কর্মশালায় অংশগ্রহণ করছেন।  ০২ সেপ্টেম্বর এমসিএক্স ইন্ডিয়ার হোস্টিং-এ সিএসই প্রতিনিধিদলের আরও অনেক ব্রোকারেজ অফিস পরিদর্শনের কথা  রয়েছে।   

 

বিস্তারিত জানতে,
তানিয়া বেগম
এএম-পিএন্ডসিআর,পিআরডি
সিএসই ,ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| September 03, 2026 |