Market Status: Closed
  Sunday, 18 Oct '26
   07:07:34 (BST)

১২ অক্টোবর, ২০২৬, ঢাকাঃ

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে পূর্ব ঘোষিত ২০-২১ ছুটির সাথে সরকার আগামী ২২ অক্টোবরও সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)র লেনদেন এবং অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি এবং সাপ্তাহিক ছুটি শেষে ২৫ অক্টোবর (রবিবার) ২০২৬ থেকে পূর্বের মত স্বাভাবিক নিয়মে সিএসইর নিয়মিত লেনদেন এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত দুর্গাপূজার পূর্বে আগামী ১৭ অক্টোবর (শনিবার), ২০২৬ সকল অফিস খোলা থাকার ঘোষণার সাথে মিল রেখে উক্ত দিনে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির অফিস কার্যক্রম এবং লেনদেন স্বাভাবিক নিয়মে সম্পাদিত হবে।

 

বিস্তারিত জানতে

তানিয়া বেগম

এএম,পিআরডি,সিএসই

ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

| October 12, 2026 |