Market Status: Closed
  Wednesday, 04 Nov '26
   20:23:24 (BST)

০২ এপ্রিল ২০২০, ঢাকা:

 করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১১ এপ্রিল পর্যন্ত শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

 দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে৷ এছাড়া, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল (সাপ্তাহিক ছুটিসহ) পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে ৷ 

বিস্তারিত জানতে,

তানিয়া 

সিএসই-পি আর

| April 02, 2020 |